Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ৪৭ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

Icon

প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ১০:৩৯ পিএম

রূপগঞ্জে ৪৭ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১
Swapno

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে ৪৭ লিটার চোলাই মদসহ আকাশ চন্দ্র দাস নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। সোমবার (২ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ ঋষিপাড়া থেকে র‌্যাবের বিশেষ অভিযানে চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আকাশ চন্দ্র দাস রূপগঞ্জ উপজেলার ঋষিপাড়া এলাকার নিবাস চন্দ্র দাসের ছেলে।


র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী জানান, দীর্ঘদিন ধরে উপজেলার পিতলগঞ্জ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। সোমবার রাতে র‌্যাব-১ এর আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

 

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক আকাশ চন্দ্র দাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব ৪৭ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন