স্টাফ রিপোর্টার : তথ্য প্রযুক্তির যুগে মানুষের হাতে হাতে এখন স্মার্ট ফোন। সেই সাথে যদি কারো ফেসবুক একাউন্ট না থাকে,তাহলে জেনো যুগের সাথে তাল মিলাতে পারছে না। এমনটি ভেবেই বড়দের সাথে সাথে কিশোর-কিশোরীরা নিজ নামে খুলছেন ফেসবুক একাউন্ট।
আর এ ফেসবুকের সুফলের সাথে সাথে এই প্রযুক্তি অনেক সময় অনেকের জন্য কাল হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি ফতুল্লার এক কিশোরীর সাথে ফেসবুকে শেরপুর জেলার সিফাত নামে এক যুবকের বন্ধুত্ব হয়। এরপর গড়ে উঠে প্রেম। আর এ বন্ধুত্বের সুযোগে কৌশলে সেই যুবক,কিশোরীর কাছ থেকে তার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হাতিয়ে নেয়।
এরই মধ্যে কিশারীর বেশ কিছু ব্যাক্তিগত ছবিও আদান প্রদান হয় সিফাতের সাথে। আর এরপর থেকেই ঐ যুবক কিশোরীকে শারিরীক সম্পর্ক স্থাপন করতে চাপ দিচ্ছে। এ অবস্থায় কিশোরীর মা নারায়ণগঞ্জ জেলা আদালতে একটি মামলা দায়ের করে। সোমবার ফতুল্লা মডেল থানা আদালতের নির্দেশে মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে।
নাম তার ঝুমুর(ছদ্মনাম)। ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় তার বাড়ি। তার দাবীর প্রেক্ষিতে বাবা-মা তাকে স্মার্ট ফোন কিনে দিয়েছিলেন। আর সে নিজেই তার মোবাইল দিয়ে ফেসবুকে নিজের নামে একটি একাউন্ট করেছিল। ফেসবুক চালু করার কিছু দিন পরই একটি অজানা আইডি থেকে বন্ধুত্বের অনুরোধ আসে তার আইডিতে।
ঝুমাও কিছু বুঝে উঠার আগে সিফাত নামের আইডির বন্ধুত্বে অনুরোধ গ্রহণ করে। এরপর তার সাথে সিফাতের ম্যাসেঞ্জারে চলে কথোপকথন। প্রথমে বন্ধুত্বে প্রস্তাব। পরে ভালবাসা। কিন্তু ঝুমা ততোক্ষনে বুঝে উঠতে পারেনি,সে যাকে বিশ্বাস করছে সেই তার জন্য এক সময় কাল হয়ে দাঁড়াবে।
সিফাতের ভালো কথার জালে পড়ে ঝুমা তার বেশ কিছু ব্যাক্তিগত ছবি ম্যাসেঞ্জারে শেয়ার করে। আর এ সুযোগটিও সিফাত নিচ্ছিল। দিনের পর দিন,রাতের পর রাত ঝুমুর সাথে কথা হয় সিফাতের। একসময় সিফাত কৌশলে ঝুমার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ডও হাতিয়ে নেয়। আর এরপর থেকেই সিফাত ঝুমুরকে শারিরীক সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দেয়।
কিন্তু এতে সে রাজি হয়নি। আর তখনই ঘটে বিপত্তি। ঝুমুর আগের দেয়া ব্যাক্তিগত ছবিগুলো তার ফেসবুকে পোস্ট করতে থাকে সিফাত। ঝুমা একাধিকবার তার ব্যাক্তিগত ছবিগুলো সিফাতকে ফেসবুকে আপলোড দিতে নিষেধ করলেও সে কোন কথা শুনেনি।
একের পর এক বেশ কয়েটি ছবি পোষ্ট করে ঝুমার ফেসবুক আইডিতে। ঝুমা শত চেষ্টা করেও ফেসবুকে পোস্ট করা ছবিগুলো মুছতে পারেনি। কারণ অনেক আগেই সিফাত তার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড নিজের কব্জায় নিয়ে নিয়েছিল।
এক পর্যায়ে ঝুমা বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। এরপরই নারায়ণগঞ্জ জেলা আদালতে তার মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সোমবার ফতুল্লা মডেল থানায় মামলাটি আদালতের নির্দেশে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা সূত্র।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন,আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।


