মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ০৭:২৯ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সিদ্ধিরগঞ্জ থানা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) রাতে জালকুড়ি উত্তরপাড়া আওয়ামী লীগ অফিসের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে ছিলেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া।
প্রধান অতিথির বক্তব্য মজিবুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন আমার বাংলার মানুষ ডালÑভাত খেয়ে বেঁচে থাকবে। তাদের পরনে থাকবে কাপড়, তারা এ বাংলাদেশে সুখে-শান্তিতে বসবাস করবে। তারা হাঁসবে। বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা ঘুরে বেড়াবে শান্তিতে ও সমৃদ্ধিতে। সেদিন তিনি ঘোষণা করেছিলেন আমার এই বাংলা হবে কবিগুরুর ভাষায় সোনার বাংলা। সেই সোনার বাংলা বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশ মোতাবেক প্রাণপ্রিয় নেত্রী আজকে কাজ করে যাচ্ছেন। আজাকে বাংলাদেশের উন্নয়নের জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিন-রাত তিনি কাজ করে যাচ্ছেন। তিন তিনবার বাংলাদেশের জনগণ তাকে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা জলিল সাথী, মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য বদিউজ্জামান বদু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মিয়াজ উদ্দিন সরদার, সদস্য সাকুর মাস্টার, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম বাচ্চু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আমজাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, নাসিক ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, ফারুক হোসেন চাঁনু, মজিবুর রহমান প্রধান, মাসুদুর রহমান মাসুদ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনিয়র সহসভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল আলী সেতুর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন আলী, গোলেনুর মাদবর, আব্দুল আলী সরদার, যুবলীগ নেতা মুসা সিকদার, মোমেন মুক্তি, কৃষকলীগ নেতা জজ মিয়া, ছাত্রলীগ নেতা সাব্বির সিকদার, আব্দুর রহমান ইরান প্রমুখ।


