Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার লালপুরে জলাবদ্ধতার নিরসন, ৩ পাম্পে চলছে পানি নিষ্কাশন 

Icon

প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ১২:২৯ পিএম

ফতুল্লার লালপুরে জলাবদ্ধতার নিরসন, ৩ পাম্পে চলছে পানি নিষ্কাশন 
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : শুষ্কমৌসুমে ফতুল্লার লালপুর এলাকার অর্ধলক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। নিত্যব্যবহার্য পানি আর তিনটি ডায়িং এর বিষাক্ত ময়লা পানিতে পুরো এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় পানি সরে যাওয়ার কোন উপায় ছিলোনা। সারাবছর যে তিনটি মটরে এখানকার পানি নিষ্কাশন চলতো কয়েকবছর বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ কেটে দেয় ডিপিডিসি। এরপর থেকে অবর্ণনীয় দুর্ভোগ পোহায় এখানকার বাসিন্দারা।

 

 বিষয়টি নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি ‘দৈনিক যুগের চিন্তা’য়  ‘বিদ্যুৎ বিল’র জন্য অর্ধলক্ষ মানুষ পানিবন্দি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই এলাকাতেই ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বসবাস করেন। এরপর টনক নড়ে কর্তৃপক্ষের। বন্ধ বিদ্যুৎ সংযোগ কয়েকটি শর্তে আবারো লাগিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়। চলছে পানি নিষ্কাশনের কাজ।

 

সোমবার সরেজমিন ঘুরে দেখা গেছে, ফতুল্লা ইউনিয়নের লালপুর, পৌষার পুকুরপাড়, টাগারপাড়, গাবতলিসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা কমতে শুরু করেছে। ফতুল্লার বটতলা রেললাইন এলাকায় শফিউদ্দিন আহমেদ বাদল রোডে বসানো তিন পাম্পে চলছে পানি নিষ্কাশন। পানিতে ডুবে যাওয়া রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকান, প্রতিষ্ঠান থেকে পানি সরে যাচ্ছে।  

 

লালপুরের বাসিন্দা মিনহাজ আলী জানান, দীর্ঘদিন এই এলাকার রাস্তাঘাট নোংরা ও ডাইং কলখারখানার গরম পানিতে ডুবে ছিল। রাতে রাস্তা খুঁজে পাওয়াও কঠিন ছিল। এতে চরম দুর্ভোগে ছিল স্কুল কলেজ পড়য়া শিক্ষার্থী, দোকানী। পত্রিকায় খবর প্রকাশ হওয়ার পর এলাকার চেয়ারম্যানরা এটি নিয়ে কাজ করেছে। মটর বসিয়েছে। তাই পানি নেমে যাচ্ছে। 

 

ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন বলেন, জলাবদ্ধতা নিরসনে এলাকার সকলের সিদ্ধান্তে ৯০ হর্স পাওয়ারের তিনটি মটরের মাধ্যমে পানি নিষ্কাশন চলতো। বিদ্যুৎ বিলের বকেয়া থাকার কারণে সংযোগ কেটে দেওয়ার পর জলাবদ্ধতা চরমে পৌঁছে। ইউএনও, আমরা চেয়ারম্যান, এলাকার মুরুব্বিরা মিলে জলাবদ্ধতা থেকে এলাকাবাসীকে মুক্ত করার জন্য মিটিং এ বসি। আপাতত দুটি মটরে ২৪ ঘন্টা পানি অপসারনের কাজ চলছে। কয়েকদিনের মধ্যে পুরো এলাকার পানি নেমে যাবে আশার করছি। 

 

ফতুল্লার বটতলা রেললাইন এলাকায় শফিউদ্দিন আহমেদ বাদল রোডে বসানো তিন পাম্পে পানি অপসারনের পাম্প হাউজে কাজ করেন আলী হোসেইন। তিনি জানান, এলাকার মানুষ অনেক কষ্ট করেছে। এখনো করছে। এখন তিন পাম্পের দুটি ২৪ ঘন্টা চলছে। ক্যামিকেলের পানিতে মানুষের হাত-পায়ে নানা রোগেও ধরেছে। রাস্তা ঘাট সব ছিল পানির নিচে। খুব শীঘ্রই মানুষ এই কষ্ট থেকে রেহাই পাবে। জলাবদ্ধতা দূর করে সাধারণ মানুষের দুর্ভোগ লাগব হওয়ার জন্য যুগের চিন্তা প্রতিবেদন করায় তিনি এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। 

 

প্রসঙ্গত, লালপুরের আজাদ, রনি ডাইং এবং প্রধান টাওয়ারের ডাইংটি মিলে তিনটি ডাইং ফ্যাক্টরির এই ময়লা পানির জলাবদ্ধতার জন্য দায়ী। এছাড়া তিনবছরে বিদ্যুৎ বিল বকেয়া হয়ে পড়ে ৫০ লাখ টাকা। এখানকার ইউনিয়ন পরিষদ থেকে ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিষদ করলেও বকেয়া  ৪৪ লাখ টাকার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

পানি অপসারণে মটরগুলো চালানোর জন্য দুইজনকে মাসিক ২৫ হাজার টাকা দেয়া হয়। এটাকাটা এলাকার মানুষের কাছ থেকে বছরের ৫০০ টাকা করে আড়াইলাখ টাকা তোলা হয় পঞ্চায়েত কমিটির মাধ্যমে। কিন্তু সেটি দিয়ে বিদ্যুৎ বিল দেয়া সম্ভব হয়নি। বকেয়া থাকায় ডিপিডিসি বিদ্যুতের লাইন কেটে দেয়। এখন সংযোগ লাগার পর ডায়িং মালিকদের সাথেও চেয়ারম্যান, ইউএনও, এলাকাবাসীর আলোচনা চলছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন