Logo
Logo
×

নগরের বাইরে

সাইফউল্লাহ বাদলের ছেলে নয়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া 

Icon

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৮:৪১ পিএম

সাইফউল্লাহ বাদলের ছেলে নয়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া 
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের বড় ছেলে মোসাব্বীর আলম নয়নের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১ মার্চ) রাতে ফতুল্লার উত্তর নরসিংপুরে কাশিপুর ইউনিয়ন যুবলীগ নেতা সাইদুর রহমানের উদ্যোগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফতুল্লার থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল। 


মিলাদ ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম মোনাজাতে প্রয়াত নয়নের বিগত সময়ের দিনগুলো নিয়ে তুলে ধরেন। তিনি বলেন, নয়নকে যতটুকু চিনি সে একজন সহজ সরল লোক ছিলেন। হাসি মুখে সবার সাথে কথা বলতেন। নয়নকে যেন আল্লাহ বেহস্ত নসিব করেন। তার সাথে নয়নের পিতা এম সাইফউল্লাহ বাদল ভাইয়ের শরীর যেন সব সময় সুস্থ্য রাখেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, হুমায়ন কবির রতন, হাজী উজির আলী স্কুলের অভিভাবক সদস্য সরদার সালাউদ্দিন, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান, সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ নেতা খবির উদ্দিন খোকন, সেলিম মিয়া, জুয়েল, বাদশা, নাজমুল হাসান ফাহাদ, আতাউর রহমান শ্যামল, সামসুদ্দিন ভুইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন