Logo
Logo
×

নগরের বাইরে

কাশিপুর যুবলীগ নেতা শাহিনসহ ৫ জনের মৃত্যুতে সাইফউল্লাহ বাদলের শোক

Icon

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৭:৫৫ পিএম

কাশিপুর যুবলীগ নেতা শাহিনসহ ৫ জনের মৃত্যুতে সাইফউল্লাহ বাদলের শোক
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার কাশিপুরের যুবলীগ নেতা শাহিন আলম সহ ৫ জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল গভীর শোক প্রকাশসহ তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। সোমবার (২ মার্চ) দুপুরে সাইফউল্লাহ বাদল এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। 


সাইফউল্লাহ বাদল শোকবার্তায় বলেন, শাহিন আলম যুবলীগের সক্রীয় এবং নিবেদিত কর্মী ছিলো। সে সব সময় নেতাকর্মীদের সম্মান দিয়ে কথা বলতো। শাহিন ওয়ার্ড যুবলীগের নেতা হলেও পুরো কাশিপুর ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম করতো। 


সড়ক দুর্ঘটনায় শাহিন আলমসহ তার সাথে আরো ৪ জন নিহতের ঘটনায় ফতুল্লা থানা আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত।তার নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা সহ তাদের শোকার্ত পরিবারের সববেদনা জানান।


প্রসঙ্গত, রোববার বিকেলে কুয়াকাটা থেকে ঢাকা ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গাড়ির গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে যুবলীগ নেতা শাহিন আলম সহ ৫ জন নিহত হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন