বন্দর (যুগের চিন্তা ২৪) : মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। সোমবার (২ মার্চ) বিকেলে ৩ টায় বন্দর থানার মাহামুদনগর খালপাড়ের দক্ষিণ প্বার্শের পরিত্যক্ত টয়লেটের ভিতর থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ি ইনর্চাজ ইন্সপেক্টর সৈয়দ মিজানুর ইসলাম জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাহামুদনগর এলাকায় একটি টয়লেট থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিক ব্যাগের ভিতর থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। আমরা প্রকৃত মাদক ব্যবসায়ীকে আটক করার চেষ্টা চালাচ্ছি।


