ফেব্রুয়ারি মাসে বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৩৫টি
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৭:১৯ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : ফেব্রুয়ারি মাসে বন্দর থানায় বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৩৫টি। এর মধ্যে হত্যা মামলা হয়েছে ১টি, অস্ত্র মামলা ১টি, নারী ও শিশু নির্যাতন আইনে ৪টি, চুরি ১টি, মাদক মামলা হয়েছে ১৯টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ৯টি।
তবে ফেব্রুয়ারি মাসে বন্দর থানায় ডাকাতি কোন মামলা দায়ের হয়নি। পুলিশের দাবি এ মাসে একটি হত্যা মামরা ছাড়া বন্দরে সার্বিক আইন শৃঙ্খলা অনেক ভালো।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে রুজুকৃত ১৯টি মাদক মামলায় পুলিশ বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ১৯টি মাদক মামলায় পুলিশ ১১ হাজার ১৫২ পিস ইয়াবা, ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও ৬৪ জন আসামিকে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


