রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহমেদ, ইন্সপেক্টর মোহাম্মাদ আল মামুন সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আখতার, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, মফিজুল ইসলাম বিপ্লব প্রমুখ।


