Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত

Icon

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:৩৮ পিএম

রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আমান উল্লাহ রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগকারী আমান উল্লাহ জানান, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আব্দুল আজিজ, জামাল হোসেন, মেরাজ, মেহেদী সহ অজ্ঞাত ২/৩ জন মিলে তার ছেলে শাওনকে রাস্তায় একা পেয়ে এলোপাথারীভাবে মারধর শুরু করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে শাওনকে আহত অবস্থায় উদ্ধার করে। 


তিনি আরও জানান, পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে প্রতিপক্ষের লোকজন ক্ষীপ্ত হয়ে দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রানিপুড়া এলাকার আব্দুল কুদ্দুসের বাড়ির সামনে তাকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যার উদ্দেশে টেটা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তার ডাক-চিৎকারে তার স্ত্রী রেহেনা বেগম এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে আহত করে।তাদের ডাক-চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন