Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

Icon

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:২২ পিএম

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, একটি শাবল, একটি স্টীলের টিপ ছুরি, একটি তালা কাটার হ্যামার ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। 

সোমবার (২ মার্চ) সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠায় পুলিশ। এর আগে রোববার (১ মার্চ) গভীর রাতে স্থানীয় নোয়াপাড়া এলাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের পেছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা অস্ত্রশস্ত্র নিয়ে আশপাশের কোনো বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় পুরিশ।


আটককৃতারা হলো-উপজেলার উচিৎপুরা এলাকার শফিকুলের ছেলে সোহাগ (১৯), নগর ডৌকাদী এলাকার শাহআলমের ছেলে হাসান (১৯) ও শালমদী এলাকার নোয়াব আলীর ছেলে তৈয়ব আলী (৩৫)। ডেমরার মাতুয়াইল মাদরাসা বাজার এলাকার মেহের আলীর ছেলে আলমগীর (৫৩), ভোলা জেলার লালমোহন থানার নয়নি এলাকার সিদ্দিকের ছেলে আমজাদ (২০)।


বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটককৃতরা নোয়াপাড়া এলাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের আশপাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন