Logo
Logo
×

নগরের বাইরে

ইসদাইর বস্তির আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন বিতরণ

Icon

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৫:৪৮ পিএম

ইসদাইর বস্তির আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নাসিক ১২নং ওয়ার্ডের ইসদাইর বাজারের পাশর্^বতী নজরুল ইসলামের বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে দেড় বান করে টিন বিতরণ করা হয়েছে।


সোমবার (২ মার্চ) বিকাল ৪ টায় ২০টি পরিবারের মধ্যে এই টিন বিতরণ করেন জায়গা মালিক নজরুল ইসলাম। এ সময় তিনি, আরো কয়েকটি পরিবারকে টিন দেয়া হবে নজরুল ইসলাম ঘোষনা দেন। এতে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী মেহের রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ক্ষতিগ্রস্থ পরিবাররা হলেন, ইকবাল, মান্নান, জাফর, ইছা, সামছু, সুমন, জাকির, শহিদ, আকতার, লিটন, খোকন, জাহাঙ্গীর, ফোরকান, ইয়াকুব, নজরুল, আনসার, রাবেক, শাহানারা, জামাল, মোশাররফ পরিবার।


ক্ষতিগ্রস্থ শাহানারা বেগম জানান, এই জায়গা মালিক নজরুল ইসলাম আজ আমাদের টিন দিয়ে অনেক বড় উপকার করেছে। অনেকে অনেক আশা দিয়ে ছিলেন, কিন্তু কেউ আমাদের মাঝে কিছু দেয়নি। কয়েকজন কম্বল ও খাবার দিয়ে ছিলেন কিন্তু পুনরায় ঘর করার জন্য কোন সহযোগিতা করেনি।


১৬ ফেব্রুয়ারি রাত ৩টায় ইসদাইর নজরুল ইসলামের বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০ ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন