সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে ‘ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নিব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানাসহ আরো অনেকে।


