Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ৭শ’ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৫:১৭ পিএম

সিদ্ধিরগঞ্জে ৭শ’ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহ আলম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দুপরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে রোববার (১ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের এস.ও. স্ট্যান্ড এলাকায় মেঘনা ডিপোর সামনে থেকে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোঃ হেমায়েত উদ্দিন তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহ আলম চট্টগ্রামের কতোয়ালীর মেঘানগরের মৃত আব্দুল জব্বারের ছেলে।

এএসআই হেমায়েত উদ্দিন জানান, শাহ আলম চট্টগ্রাম থেকে মাদকদ্রব্য এনে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো। দীর্ঘদিন ধরে সে এই মাদক ব্যবসায়ে জড়িত।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করার পর মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন