Logo
Logo
×

নগরের বাইরে

ঠাকুর অনুকুল চন্দ্র ছিলেন মহাপুরুষ : মু: তানভীর হায়দার খাঁন

Icon

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ১১:৪১ পিএম

ঠাকুর অনুকুল চন্দ্র ছিলেন মহাপুরুষ : মু: তানভীর হায়দার খাঁন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আনন্দধাম জনকল্যাণমুখী সংগঠনের চেয়ারম্যান মু: তানভীর হায়দার খাঁন আনন্দধাম সনাতনধর্মা লম্বীদের উদ্দেশ্য বলেন ঠাকুর অনুকুল চন্দ্র ছিলেন মহাপুরুষ তিনি পৃথিবীর মানুষের  কাছে ইশ্বরের বানী ছড়িয়ে দিয়েছেন। তাকে  দেখার সৌভাগ্য আমার হয়নি, তবে তাকে জানার চেষ্টা করছি, কিন্তুু আজকে উনার মন্দিরে এসেছি আর উনি এখানেই আছেন।

 

আমাদের চর্মচক্ষু হয়তো তাদের দেখতে পায়না, তারতো সব দেখছেন এবং মানুষের মাঝেই  আছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় নতুন পালপাড়া ঠাকুর অনুকুল চন্দ্রের মন্দির পরিদর্শনে এসে আনন্দধাম সনাতনধর্মা লম্বীদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন। 


তিনি আরও বলেন, আমাদের স্বরন রাখতে হবে পারস্পরিক সংঘাত,হিংসা, বিদ্বেষ এগুলো দূর করতে হবে, চিনতে হবে আমরা কারা, খেয়াল করবেন ইশ্বর অবিনশ্বর আর আমরা যারা মানুষ  ইশ্বররের সৃষ্টি আমরা হলাম নশ্বর। আমরা মাটির সঙ্গে মিশে যাবো, পুরিয়ে দেওয়া হয়, যে জায়গা থেকে এসেছেন মিশে যায় এর মানিটা কি নশ্বর।

 

যদি প্রশ্ন করি আপনাদেরকে পুড়িয়েতো দিলেন, কিন্তুু আমাদের মাটি দিলেন আত্বাও কি শেষ হয়ে যায় বলবেন না নশ্বর, বলছেনকি একবার ভেবেছেন আমাকেতো শেষ করতে পারলেন না, কারন আত্মা অবিনশ্বর, তুমিতো মানুষের দেহের ভিতর বাস করছো। মানুষ ইশ্বরের সৃষ্টি উনি  যা বলেছে তা নিয়ে আমাদের অগ্রসর  হতে হবে।

 

তিনি আরও বলেন,এখানে মানুষের ভালোবাসার মেলা, প্রেমের মেলা বসেছে এই সেতু বনদ্ধন যেনো আমাদের জীবনে থাকে । আজকে মন, দিল, সাধনা সময় অর্থ,সবকিছু দিয়ে শুধু অনুকুল চন্দ্রের আশির্বাদ নিতে এসেছেন,  উনার মন্দির আছে বলেইতে আমরা বসতে পেরেছি মিলনের মেলা বসেছে এই সুন্দর পৃথিবীতে স্বর্গের অবস্থান তৈরী হয়ে গেছে।

 

চাওয়া পাওয়ার কিছু নেই আমাদের, সৎভাবে ভালেভাবে চলতে পারি জীবনের শেষ পযন্ত যেনে কোনো পাপ আমাদের স্পর্শ করতে না পারে এটাই হোক মানবতার জয়।  

 


এসময় বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন- হাসিনা রহমান সিমু, সহরিত্তিক অভীনাস চন্দ্র সাহা, তোলারাম  কলেজের অধ্যক্ষ সমপ্ত কুমার সাহা, কৈলাশ বনিক, জাতীয় যুব সংহতির শহর শাখার সাধারন সম্পাদক রিপন ভাওয়াল, যুবলীগ নেতা শাহ ফয়েজ উল্লাহ, ভোলা নাথ পোদ্দার, উত্তম ভৌমিক। 

 

আনন্দধাম সনাতনধর্মালম্বীর কমিটির সভাপতি শ্যামল দত্বের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিশ্বজিৎ সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহাসচিব আজিজুল ইসলাম বাবু, অমর মন্ডল,রঞ্জিত কুমার পোদ্দার, প্রান বল¬ব দাস, নারায়ন চন্দ্র, শ্যামল শীল, সাক্ষী গোপাল সাহা, ভজন দাস, লিটন সাহা শুভো, শিবু প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন