না’গঞ্জে ৯০ লাখ মানুষের সেবা করছে ২১শ’ পুলিশ : এসপি জায়েদুল
প্রকাশ: ০১ মার্চ ২০২০, ১১:১৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আমি নারায়ণগঞ্জের প্রতিটি পুলিশকে ধন্যবাদ জানাই কারন তারাই নারায়ণগঞ্জের মানুষকে ঘুমিয়ে থাকার নিশ্চয়তা দিয়েছে। আমার মনে হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের যে কষ্ট করতে হয় বাংলাদেশের অন্য কোথাও কোন পুলিশ সদস্যদের এত কষ্ট করতে হয়না।
এই জেলায় স্থায়ী, অস্থায়ী ও ভাসমান মানুষ প্রায় ৯০ লাখ, কিন্তু পুলিশ মাত্র ২১’শ। তবে এরা এতোগুলো মানুষের সেবা করে যাচ্ছে। তাই নারায়ণগঞ্জে কাজ করতে হলে আমি মনেকরি পুলিশের সংখ্যা বাড়াতে হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সাথে দেখা করেছিলাম তিনি বলেছেন আমাদের জনবল দিবেন।
রোববার (১ মার্চ) দুপুরে পুলিশ লাইন্স মাঠে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা পেশাদার এবং দেশ প্রেমিক হিসেবে কাজ করেতে চাই। আমি যেকদিন যাবৎ এসেছি আমি একটি বারও দেখিনি যে আমার পুলিশ সদস্যরা কোথাও কোন অবহেলা করেছে।
অথবা জনগণের প্রতি কোন অবিচার করেছে। আমি তাই আমার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই। আমাদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের আত্মসম্মান অনেক বেশি বেড়ে গেছে। তারা সার্বক্ষণিক কষ্ট করে।
এ সময় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, ৩ আসনের সংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, জেলা কমিউনিটির পুলিশিং এর সভাপতি শাহ নেওয়াজ চৌধুরি, র্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আসাদুজ্জামান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।


