Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ট্রাক খাদে, প্রাণ গেল চালক ও হেলপারের 

Icon

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৯:১০ পিএম

রূপগঞ্জে ট্রাক খাদে, প্রাণ গেল চালক ও হেলপারের 
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে একটি ট্রাকখাদে পড়ে চালক ও  হেলপার নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের স্বর্ণখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলো-উপজেলার চারিতাল্লুক এলাকার মজিবুর রহমানের ছেলে ট্রাক চালক রাব্বী মিয়া (১৬)ও একই এলাকার মোস্তফা মিয়ার ছেলে হেলপার ইমন (১৭)।


ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, শনিবার রাত ১১ টার দিকে ছনপাড়া থেকে ভোলাব যাওয়ার পথে গুতুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় ট্রাক চালক ও হেলপার ট্রাকের নিচে চাপা পরে। পরে স্থানীরা ট্রাকের নিচ থেকে চালক ও হেলপারকে উদ্ধার  করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করতে রাজি হয়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন