রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে গরু খামারির ১১ টি গরু চুরি হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার মাইটাহারি এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
খামারি আব্দুল করিম জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে গরুর খামারের সাথে একটা রুমে তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে দেখেন তার খামারে থাকা ৮টি গরুর একটিও নাই। আব্দুল করিমের ডাক-চিৎকারে তার ভাই আব্দুল গাফফার ঘুম থেকে উঠে দেখে তার খামারে থাকা ৩টি গরুও চুরি করে নিয়ে গেছে চোরের দল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গরু চুরির ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।


