Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে আহত, বাড়িঘওর হামলা ভাংচুর

Icon

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৯:০৭ পিএম

রূপগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে আহত, বাড়িঘওর হামলা ভাংচুর
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে জমি দখলের চেষ্টায় বাঁধা দেওয়ায় তমিজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ( ২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার লক্ষ্যা শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


আহত তমিজ উদ্দিন জানান, আমি উপজেলার লক্ষ্যা শিমুলিয়া এলাকায় ৪.০৮ অজুতাংশ জমিতে ঘর নিমার্ণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। প্রতিপক্ষ হাবিবুর রহমান বেশ কিছুদিন ধরে আমার বাড়ি দখলের পাঁয়তারা করে আসছিল। গত শনিবার বিকেলে হাবিবুর রহমানসহ অজ্ঞাত ৮/১০ জন দেশিয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করতে থাকে।


এ সময়ে আমি বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন আমাকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। তারা বাড়ি ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ সময় আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।পরে স্থানীয়রা আমাকে উদ্ধার প্রাথমিক চিকিৎসা দেন। হামলাকারীরা বাড়িঘর ভাংচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি করেছে বলে অভিযোগ করেন তিনি। 


এ ব্যাপারে তমিজ উদ্দিন বাদী রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন