বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরের নবীগঞ্জে চিস্তিয়া দরবার শরীফের উদ্যোগে হযরত খাজা মঈনউদ্দিন চিস্তি (র.) এর ২দিন ব্যাপী বাৎসরিক ওরশ শরীফ শুরু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে হযরত খাজা সামসুদ্দিন শাহ চিস্তি (রা.) ও হযরত খাজা সৈয়দ নাছির উদ্দিন শাহ চিস্তি (রা.)’র মাজার শরীফ প্রাঙ্গণে এ ওরশ অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে প্রথম দিনে নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়। এছাড়া মাজার শরীফে গিলাফ চড়ানো, মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ওরশে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন চিস্তিয়া দরবার শরীফের খাদেম মাওলানা হেছাম উদ্দিন চিস্তি।


