রূপগঞ্জের যুবদল নেতা খুরশীদের মৃত্যুতে এড. তৈমূরের শোক
প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৮:৪৬ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ৫নং ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদল সভাপতি খুরশীদ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. তৈমূর আলম খন্দকার। রোববার (১ মার্চ) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন যুবদল নেতা খুরশীদ আলম।
শোক বার্তায় এ্যাড. তৈমূর আলম খন্দকার বলেন, যুবদলের একজন কর্মী হিসাবে বিএনপি দুঃসময়ে সর্বঅবস্থায় দলের পাশে ছিলেন খুরশীদ আলম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তার ছিলো স্বোচ্চার ভূমিকা। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকসমন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। মরহুমের পরিবারের পাশে থাকার জন্য যুবদল নেতৃবৃন্দকে অনুরোধ জানান।


