রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জের গোলাকান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা নেয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে মুন্নি (১৭) ও জান্নাত (১৮) নামের ২ যবতী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
রোববার (১ মার্চ) সকালে তারা বাসা থেকে বের হওয়ার পর থেকে তারা নিখোজ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানাননো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে মুন্নি ও মনির হোসেনের মেয়ে জান্নাত সকাল ১০টায় গোলাকান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা নেয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। কিন্তু সারাদিন পার হলেও তারা বাসায় ফিরেনি। উদ্বিগ্ন অভিভাবকরা আত্মীয়-স্বজনসহ সর্বত্র তাদের খুঁজতে থাকেন।
পরে বিকাল পর্যন্ত তাদের কোন সন্ধান না পেয়ে অভিভাবকরা রূপগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছেন বলে জানা গেছে।


