Logo
Logo
×

নগরের বাইরে

অসুস্থ্য বাবার জন্য দোয়া চাইলেন ওসি নজরুল ইসলাম

Icon

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৪:৫০ পিএম

অসুস্থ্য বাবার জন্য দোয়া চাইলেন ওসি নজরুল ইসলাম
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম তার অসুস্থ্য বাবা হারুন অর রশীদের জন্য দোয়া চেয়েছেন। তিনি একমাস ধরে থাইল্যান্ডের তাকসিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন ধরনের অসুখে ভোগছেন। 


রোববার (১ মার্চ) ওসি নজরুল ইসলাম বলেন, আমি আড়াইহাজারবাসী তথা নারায়ণগঞ্জ জেলাবাসী ও পুলিশ বাহিনীর সকলের কাছে আমার অসুস্থ্য বাবার জন্য দোয়া প্রার্থনা করছি। তিনি বর্তমানে থাইল্যান্ডের তাকসিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি একমাস ধরে সেখানে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা বিভিন্ন সময় পরিবর্তন হচ্ছে। এতে করে বাবাকে নিয়ে আমিসহ আমার পরিবারের সদস্যরা চিন্তায় আছেন। 


তিনি বলেন, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তবে আল্লাহপাকের কাছে আমি শুকরিয়া জানাচ্ছি যে, তিনি ৬দিন নিরব থাকার পর আজ চোখ খুলেছেন। তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠেন, আল্লাহর কাছে আমি এ কামনাই করছি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন