Logo
Logo
×

নগরের বাইরে

সমাজ গঠনে পুলিশের সাথে জনগণের অংশগ্রহণ প্রয়োজন : মেহেদী ইমরান

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৭ পিএম

সমাজ গঠনে পুলিশের সাথে জনগণের অংশগ্রহণ প্রয়োজন : মেহেদী ইমরান
Swapno

যুগের চিন্তা ২৪ :  নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী বলেছেন, প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের কর্তব্য। আমাদের উপর অর্পিত কর্তব্য আমরা নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। পুলিশ কখনোই জনগণের শত্রু নয়, পুলিশ জনগণের বন্ধু। মাদক, সন্ত্রাস, চাদাবাজ, ভূমিদস্যুতায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি। জঙ্গি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সুন্দর সমাজ ও জীবন গঠনে পুলিশের সাথে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। 


শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া খেলার মাঠে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জ থেকেই আমরা কিন্তু চালু করেছি বিট পুলিশিং কর্মসূচি। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাদাবাজ ও ভূমিদস্যুদের সমাজ থেকে বিতাড়িত করতে  প্রশাসনের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। সমাজে খারাপ মানুষের সংখ্যা কিন্তু কম আর ভাল মানুষের সংখ্যাই বেশি। খারাপদের বিপক্ষে কেউ কথা বলেনা, প্রতিবাদ করেনা। এ বলয় থেকে বেরিয়ে এসে ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলার সাহস দেখাতে হবে।  


তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আলোকিত শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে নেতৃত্ব দেবে। তাদের সে পরিবেশটাও আমাদেরকেই নিশ্চিত করে দিতে হবে। সেক্ষেত্রে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। যে পরিবারের অভিভাবক সচেতন সে পরিবারের সন্তান বা সদস্যরা বিপদগামী হবেনা।  


কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুল আলম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো ফজলুল কবির।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মো. বদর উদ্দিন আহমেদ, মো. আমির হোসেন, মো. ফজলুল হক, মো. মোতালেব মিয়া, প্রাক্তন সহসভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মো নুরুল হুদা।


এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মো. মোস্তফা হোসেন চৌধুরী, হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হাজী মো. শহিদুল্লাহ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. শামীম আহমেদ, মো. মজিবুর রহমান, নাছির প্রধান, মাহফুজুর রহমান খান, নুরজাহান বেগম, দাতা সদস্য হাফেজ আহাম্মদ খোকা, কো-অপ্ট সদস্য মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন