Logo
Logo
×

নগরের বাইরে

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আসে মানুষ হওয়ার জন্য : কামাল

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৮ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আসে মানুষ হওয়ার জন্য : কামাল
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : জালকড়ি হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি এস এম কামাল হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আসে পড়ালেখা করে মানুষ হওয়ার জন্য। ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য, সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য।  


শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে জালকড়ি হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।


এসএম কামাল হোসেন বলেন, লেখাপড়া ছাড়া কোন জাতি সামনে অগ্রসর হতে পারে না। পাঠ্যপুস্তক দিয়ে কখনো ভালো ফলাফল করা যায় না। বর্তমানে যে শিক্ষা পদ্ধতি, এতে পাঠ্যপুস্তক মুখস্ত করার কোন সুযোগ নেই। পাঠপুস্তকের পাশাপাশি অনেক আউট নলেজ অর্জন করতে হবে। এতে শিক্ষার্থীরা যেখানেই যাক, ভালো করবে। 


জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনায়েত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কো-অপ্ট সদস্য বদিউজ্জামান বদু, দাতা সদস্য জাকির হোসেন। অভিভাবক সদস্য জাহাঙ্গির আলম, আফাজউদ্দিন ও সহকারী প্রধানশিক্ষক মোশারফ হোসেন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন