সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে এক রাতে ৯ টি বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টার আইলপাড়া এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগিরা। এতে আশপাশের বাড়ি ও ভাড়াটিয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নাই। দ্রুত সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের রহস্য উৎঘাটন করা হবে।
জানাগেছে, নতুন আইলপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, ফোরকান আহম্মেদ, মনির, হাবিব, শাহ নেওয়াজ, রবিউলের বাড়িতে এ রহস্যময় অগ্নিকাণ্ড হয়। অপরদিকে সামসুলের মুদিদোকানে অগ্নিকাণ্ড হয়। এদের সকলে বাড়ি ৮০/১০০গজের মধ্যে। নাজিম উদ্দিনে বাড়িতে আগুনে একটি মটরসাইলেক, বিদ্যুৎ বোর্ড পুড়ে যায়। অন্যান্য সকলের দরজা, জানালা ক্ষতিগ্রস্ত হয়।
এলাকবাসী জানায়, গত বছরের ডিসেম্বর মাসে ১০/১২টি বাড়িতে এ রকম রহস্যময় অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় নতুন আইলপাড়া সমাজ কল্যাণের পক্ষে থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। কিন্তু কোন সুফল হয়নি। আবার ২৮ ফেব্রুয়ারি রাতে ৯ টি বাড়িতে পূর্বের মতো একই ঘটনা ঘটে। আমরা এখন আতংঙ্কিত। কারা কীস্বার্থে এ অগ্নিকাণ্ড ঘটাচ্ছে তা বুঝতে পারছিনা। তবে বিষয়টি রহস্যজনক।
এ বিষয়ে নাজিম উদ্দিন বলেন, কারা, কী স্বার্থে করেছে তা বুছতে পারছিনা। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। পুলিশকে খবর দিয়েছেন জানতে চাইল বলেন, রাতে ওসিকে ফোন দিয়েছি, কিন্তু তিনি পুলিশ পাঠায়নি। তবে সকালে ১০টার কিছু পরে এসআই সাদ্দাম আসে। তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ করতে বলেছে।
এদিকে নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের সভাপতি আলহাজ¦ মুসা বলেন, ঘটনাস্থলের অগ্নিকাণ্ডটি রহস্যজনক। আমি ওসি সাহেবকে বিষয়টি জানিয়েছি। তিনি সন্ধ্যায় থানায় যেতে বলেছে। ঘটনাটির তদন্ত করবেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, আমি ঘটনাটি শুনেছি। পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে জানাতে। তবে সন্ধ্যায় ওই এলাকায় মিটিং করবো। অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক কি-না তদন্ত করে বলতে পারবো। এর আগে কোন মন্তব্য করা ঠিক হবেনা।
এলাকাবাসী এ অগ্নিকাণ্ডের রহস্য উৎঘাটনের জন্য প্রশাসনের হস্থ্যক্ষেপ কামনা করেছেন।


