Logo
Logo
×

নগরের বাইরে

দক্ষিণ মাসদাইর পঞ্চায়েত পরিষদের পরিচালনা কমিটি ঘোষণা

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫২ পিএম

দক্ষিণ মাসদাইর পঞ্চায়েত পরিষদের পরিচালনা কমিটি ঘোষণা
Swapno

যুগের চিন্তা ২৪ : ফতুল্লায় দক্ষিণ মাসদাইর পঞ্চায়েত পরিষদের উদ্যোগে ৯ম পরিচালনা কমিটির ঘোষণা উপলক্ষে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


হাজী রমজান চৌধুরীর সভাপতিত্বে সারোয়ার হোসেন টিটু তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত করার লক্ষ্যে দেশে ডিজিটাল পদ্ধতি চালু করেছেন, পদ্মা সেতুর কাজ অনেকটা এগিয়ে নিয়েছন। এ ছাড়া ও প্রচুর অবকাঠামোগত উন্নয়ন সহ দেশের বিভিন্ন স্কুলে বিনা মুল্যে বই বিতরণ ও উপবৃত্তি প্রদান করছেন। কোমলমতি শিশুদের স্কুল মুখি করেছেন। এরই ধারাবাহিকতায় জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সর্বাত্বক সহযোগিতা  করে যাব। আমরা এই সংগঠনের মাধ্যমে এলাকায় ড্রেন পরিষ্কাার করা, মশা নিধন করা, সুন্নতে খাতনা, এলাকায় লাইটের ব্যবস্থা করা সহ বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহণ করছি। এ ব্যাপারে আমরা এলাকাবাসীর সর্বাত্তক সহযোগিতা কামনা করছি। 


অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে হাজী মো. আফজাল হোসেনকে সভাপতি এবং মো. ভাষানী প্রধানকে সাধারণ সম্পাদক করে দুই বৎসর মেয়াদী ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 


কমিটির অন্যান্যরা হলো-সহ সভাপতি মো. সাদেকুর রহমান, হাজী মো. করিম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মো গিয়াস উদ্দিন, মো. নান্নু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী মো. সারােয়ার হোসেন টিটু, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাজু আমেদ আহাজ, কোষাধ্যক্ষ হাজী মো. রমজান চৌধুরী, দপ্তর বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন মাস্টার, সহদপ্তর বিষয়ক সম্পাদ মো. শওকত আলী, রপরিবেশ বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, সহকারী পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শাহ আলম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুর রহমান, ক্রীড়া, সাহিত্য ও গ্রন্থনা বিষয়ক সম্পাদক মো. লিয়াকত আলী ভুইয়া স্বপন, সহক্রীড়া, সাহিত্য ও গ্রন্থনা বিষয়ক সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ, প্রচার বিষয়ক বিষয়ক সম্পাদক মো. শ্যামল মুন্সী, সহপ্রচার বিষয়ক সম্পাদক মো. জামাল হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. তাসলিম হোসেন কাউসার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন