সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান ও মজিবুর রহমানের জন্মদিন পালন
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৮ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমানের শুভ জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নিজ বাস ভবনে মিলাদ মাহফিল ও কেক কাটা ও ফুলের শুভেচ্ছার মধ্য দিয়ে একটি আনন্দঘন পরিবেশে এ দুই নেতার জন্মদিন পালন করা হয়। এ দিনে সাংসদ শামীম ওসমান ৫৭ থেকে ৫৮ বছরে এবং থানা সভাপতি মজিবুর রহমান ৭০ বছরে পদার্পণ করেন।এসময় সাংসদ শামীম ওসমান ও মজিবুর রহমানের সুস্বাস্থ্য এবং সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মজিবর সাউদ, সদস্য রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদু, জাহাঙ্গীর হোসেন, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, মহানগর আওযামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. ওমর ফারুক, নাসিক সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা আনোয়ার ইসলাম, সিদ্দিকুর রহমান আবুল, আনোয়ার হোসেন আশিক, আনোয়ার হোসেন মেহেদী, সাব্বির প্রধান, মজিব ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান, পরিচালক মাহফুজুর রহমান পাপু, যুবলীগ নেতা মহসিন ভুঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক সম্পাদক বুলবুল আহমেদ, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি, শিমরাইল শাখার সভাপতি দেলোয়ার হোসেন, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল হক, এইচ এম শাহজালাল, আরজু মিয়া, ইলিয়াস মোল্লা, সোহাগ মৃধা, আহমেদ আজিজ, যুবলীগ নেতা কবির হোসেন, মো.ফারুক, সেলিম আহমেদ, মো.ইয়াছিন, মুন্না খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।


