চৌধুরীবাড়ীতে শামীম ওসমান ও মজিবুর রহমানের জন্মদিন পালন
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৭ পিএম
সিদ্ধিরগঞ্জ (যগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ীতে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ভুঁইয়া ও যুবলীগ নেতা মহসিন ভুঁইয়ার উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের শুভ জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গোদনাইল চৌধুরীবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় মিলাদ মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে এ দুই নেতার জন্মদিন পালন করা হয়। এ দিনে সাংসদ শামীম ওসমান ৫৭ থেকে ৫৮ বছরে এবং থানা সভাপতি মজিবুর রহমান ৭০ বছরে পদার্পন করেন।এসময় সাংসদ শামীম ওসমান ও মজিবুর রহমানের সুস্বাস্থ্য এবং সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, মজিবর সাউদ, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, নাসিক সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সেলিম ভুঁইয়া, শ্রমিক নেতা মতিন মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক সম্পাদক বুলবুল আহমেদ, সদস্য মো.আমির হোসেন, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তামিম, যুবলীগ নেতা সাইফুল, রমজান বাবু, শরীফ, শফি, মোক্তার হোসেন, হাবীব, বাপ্পী, মাসুম, আকাশ, রায়হান, ইব্রাহীম, আলামিন, জুয়েল, যুব মহিলালীগ নেত্রী আসমা, ফাতেমা, স্বেচ্ছাসেবকলীগ নেতা টুলু প্রমুখ।


