সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখতে চিটাগাংরোড পুলিশবক্সের টিআই (এডমিন) তাসলিম মোল্যা নিজেই কাজ করে যাচ্ছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এ যানজট নিরসন করতে দেখা গেছে তাকে।
প্রতিদিন নিজেই নিয়মিত মহাসড়কে যানজটমুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন। টিআই তাসলিম মোল্যাহ এডমিন হিসেবে নারায়ণগঞ্জে যোগদান করার পর থেকেই মহাসড়কে যানজট তেমন একটা চোঁখে পড়ে না। এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি তার নেতৃত্বে কয়েকজন সার্জেন্ট ও কয়েকজন ট্রাফিক কন্সটেবল দিয়ে যানজট মুক্তসড়ক করতে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করছেন।
পথচারী ও যাত্রীরা বলেন, আগের তুলোনায় চিটাগাংরোড এখন যানজটমুক্ত থাকে। একসময় চিটাগাংরোডের যানজটের কারণে যাত্রীরা দিশেহারা হয়ে পড়তো। যাত্রীদের যানজট মুক্ত মহাসড়ক উপহার দেওয়ার জন্য টিআই তাসলিম মোল্যাসহ সকল ট্রাফিক পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই।
এ ব্যাপারে তাসলিম মোল্যা বলেন, আমরা সব সময় চাই মহাসড়ক যানজটমুক্ত রাখতে। আমাদের প্রতিটি ট্রাফিক পুলিশ সদস্য সারাদিন যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। যাত্রীদের একটি যানজট মুক্ত সুন্দর সড়ক উপহার দিতে পারলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে। যানজট তখনই সৃষ্টি হয় যখন কেউ অবৈধভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রাখে। মহাসড়কে কেউ যদি অবৈধভাবে গাড়ি পার্কিং করে তাহলে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।


