বন্দর (যুগের চিন্তা ২৪) : যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখার উপদেষ্টা, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য, বিশিষ্ট নাট্য পরিচালক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ...রাজেউন)।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তার নিজ বাসভবনে তিনি চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ৮/৯ মাস ধরে তিনি ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। তিনি ১৯৭১ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। কিন্তু স্বাধীনতার পর মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম তালিকায় ছিলনা। মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সরকারি কোন সুযোগ সুবিধাও ভোগ করেননি। তিনি তরিকত পন্থী হিসেবে কাসেমিয়া দরবার শরীফের একজন একনিষ্ঠ ভক্ত ও মুরিদ ছিলেন। তিনি অসংখ্য নাটক পরিচালনা করেছেন।


