Logo
Logo
×

নগরের বাইরে

হেয় প্রতিপন্ন করতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার : আক্তার

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৮ পিএম

হেয় প্রতিপন্ন করতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার : আক্তার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪)  : বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তারকাঁটা ফ্যাক্টরির মালিক মো.আক্তার হোসেন বলেন, আমার প্রতিপক্ষ কিছু অতিউৎসাহী লোকজন আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

 

মো.আক্তার হোসেন বলেন, আমার মালিকানাধীন তারকাঁটা ফ্যাক্টরির শ্রমিক  কামরুজ্জামান (৩২) কে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করেছি বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে প্রকৃত পক্ষে আমার সাথে কামরুজ্জামানের এমন কোনো ঘটনা ঘটেনি। শ্রমিক কামরুজ্জামান দীর্ঘদিন যাবৎ অসুস্থ। তার চিকিৎসার জন্য আমি বিভিন্ন সময়েই তাকে আর্থিকভাবে সহযোগিতা করে আসছি। 

 

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় আমার ফ্যাক্টরির তিনটি মেশিন বন্ধ থাকায় আমি এসে শ্রমিকদের কাছে জানতে চাই। হঠাৎ সে (কামরুজ্জামান ) উত্তেজিত হয়ে কথা বললে আমি তাকে শান্ত হতে বলি এবং ধাক্কা দিয়ে বের হয়ে যেতে বলি। এর কিছুপর সে (কামরুজ্জামান) হঠাৎ করে সে বমি করতে শুরু করলে তাকে আমিসহ বাকি শ্রমিকদের সহযোগিতায় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে বাসায় নিয়া আসি।

 

তিনি বলেন, এর দুইদিন পর কামরুজ্জামান আবারও অসুস্থ্য হয়ে পড়লে আমি চিকিৎসার জন্য টাকা-পয়সা দেই এবং কামরুজ্জামান তার মাকে সেই টাকা বুঝে নিতে বলেন। পরে কামরুজ্জামানকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পাঠিয়ে দেয়। পরে তাকে স্যার সলিমুল্লাহ হাসপাতালে চিকিৎসা করতে টাকা পয়সা দিয়ে পাঠাই। হাসপাতালে আমি কামরুজ্জামানকে দেখতে যাই এবং তার শারীরিক খোঁজ খবর নেই। সেখানে দুদিন চিকিৎসা নিয়ে সে সুস্থ্য হয়ে বাড়িতে ফেরে। 

 

তিনি আরও বলেন, এ বিষয়টি আমি আমাদের কলাগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার জামান সাহেবকে অতিবাহিত করলে তিনি বলেন কামরুজ্জামান পুরোপুরি সুস্থ্য হলে আমরা সমাজের লোকজন বসে তার একটা সুষ্ঠু সমাধান করে দিবো। এরপর হঠাৎ করে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক লোক মারফত আমি শুনি নাকি আমার বিরুদ্ধে কামরুজ্জামানের বড় ভাই মনিরুজ্জামান বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। 

 

মামলায় উল্লেখিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কামরুজ্জামান আমার কারখানার শ্রমিক। তাই আমি মানবিক দৃষ্টিতে তার খোঁজ খবর নেই এবং টাকা পয়সা দিয়া সহযোগিতা করি। এ ঘটনার সময়ে আমার ফ্যাক্টরির আরো ১০/১২ শ্রমিক উপস্থিত ছিলেন। প্রয়োজনে তাদের কাছ থেকে আপনারা প্রকৃত সত্যতা ঘটনা যাচাই বাছাই করেন। এগুলো হলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। 

 

মো.আক্তার হোসেন উল্লেখ করেন, আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করতেই একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি যদি প্রকৃত পক্ষে অপরাধ করে থাকি তাহলে আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিবো। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাই আপনারা প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে প্রকৃত সত্য ঘটনা উম্মোচন করবেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন