Logo
Logo
×

নগরের বাইরে

সামছুল হকের ১৫ তম মৃত্যু বার্ষিকী আজ  

Icon

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪০ পিএম

সামছুল হকের ১৫ তম মৃত্যু বার্ষিকী আজ  
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি : বিশিষ্ট সমাজ সেবক জেলা ন্যাপ এর সাবেক সভাপতি, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সামছুল হকের (আয়কর উপদেষ্টা) ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। 

 

এই উপলক্ষে সামছুল হক ফাউন্ডেশনের এর পক্ষ থেকে সকাল ৮ টায় মাসদাইর কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, নিজ বাস ভবনে কোরআন খতম, বাদ জুম্মা পঞ্চবাটি বাইতুল একরাম জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল বাদ আসর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠনের কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। 

 

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের বড় ছেলে মাহাবুবুল হক মাসুদ তার বাবার আত্মার মাখফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন