Logo
Logo
×

নগরের বাইরে

রাজউকের অভিযানে আরও ৮টি ভবন উচ্ছেদ, সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

Icon

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৫ পিএম

রাজউকের অভিযানে আরও ৮টি ভবন উচ্ছেদ, সাড়ে ৮ লাখ টাকা জরিমানা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর তৃতীয় দিনের উচ্ছেদ অভিযানে ফতুল্লা এলাকায় অবৈধভাবে গড়ে তোলা ৮টি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ সময় ভবন মালিকদের সাড়ে ৮লাখ টাকা জরিমানা করা হয়। 

 

নারায়ণগঞ্জ রাজউক জোন-৮ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াসমিন আক্তারের নেতৃতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ভূঁইগড় মাদানীনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। সংস্থাটির অথোরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

 

শেখ তৌফিকুর রহমান জানান, রাজউজের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে আবাসিক ভবন নির্মাণ করার অভিযোগে সাইফুল ইসলাম ফরহাদকে ৩ লাখ টাকা, হাবিবুর রহমান ফেরদৌসকে ২ লাখ, মামুনুর রশিদকে ২ লাখ, আবু নাঈম রাফিকে ১ লাখ ও জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের অবৈধ ভবনগুলোর বেশ কিছু অংশ ভেঙ্গে দিয়ে নিজ দায়িত্বে অপসারণ করতে এক মাসের সময় বেঁধে দেয়া হয়।

 

তিনি আরও জানান, অবৈধ ভবনের তালিকা অনুযায়ী তাদের উচ্ছেদ করতে প্রতি মাসেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।

 

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি সোমবার ফতুল্লা ভূঁইগড় এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অভিযানে অনুমদোনহীন তিনটি অবৈধ ভবন উচ্ছেদ ও দুইটি ভবন মালিককে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ২৩ ফেব্রুয়ারি শহরের দেওভোগ এলএন রোড এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন দুটি বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দেয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন