Logo
Logo
×

নগরের বাইরে

৩৩৩ লিখে সেন্ড করলেই ঘরে বসে তথ্য পেয়ে যাবেন : জসিম উদ্দিন

Icon

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২১ পিএম

৩৩৩ লিখে সেন্ড করলেই ঘরে বসে তথ্য পেয়ে যাবেন : জসিম উদ্দিন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, অল্প বয়সে শিশু কিশোরদের হাতে মোবাইল দেয়া যাবেনা। প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি এতইটা সহজ করেছেন যে ৩৩৩ লিখে সেন্ড করলেই আপনি আপনার তথ্য ঘরে বসে পেয়ে যাবেন। আগুন লেগেছে, ফায়ার সার্ভিস। মারামারি লেগেছে পুলিশ চলে আসবে।

 

তথ্য আপ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলা প্রাঙ্গণে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

 

জসিম উদ্দিন বলেন, পুষ্টিকর খাবার খেতে হবে এমনটাই নয়। আমাদের কে সচেতন হতে হবে ও পরিষ্কার পরিচ্ছন থাকতে হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার আব্দুল গফফার, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বেলাল হোসেন প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে নাহিদা বারিক বলেন, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার টাকা কোন মেম্বার-চেয়ারম্যানের হাতে থাকবে সেই হাত রাখার প্রয়োজন নেই। প্রয়োজনে আমি মন্ত্রণালয়ে লিখিতভাবে জানাবো। তবে স্পষ্ট অভিযোগ থাকতে হবে। শোনা কথায় কান না দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন