Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আক্তারুজ্জামান আর নেই

Icon

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩২ পিএম

বন্দর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আক্তারুজ্জামান আর নেই
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও কদমরসুল দরগাহ শরীফের খাদেম বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান (৭৬) আর নেই (ইন্নালিল্লাহি---------রাজিউন)।  মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিউইয়র্ক লং আইল্যান্ড জুইস হাসপাতালে তিনি চলে যান না ফেরার দেশে।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তার লাশ নিউইয়র্ক থেকে বিশেষ বিমানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে। এর দুপুরে মরহুমের লাশ তার নিজবাড়ি বন্দরের কদম রসুল দরগাহ খাদেমপাড়ায় আনা হয়। বিকাল ৪টায় কদমরসুল দরগাহ শরীফের সামনে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে তাকে দাফন করা হয়। 


তাঁর কফিনে রাষ্ট্রিয়ভাবে ফুল ও জাতীয় পতাকা দিয়ে সন্মাননা জানান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। বন্দর থানার এসআই আনোয়ার হুসাইনের নেতৃত্বে বন্দর থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অর্নার প্রদান করে। মরহুমের জানাজায় বন্দরের মুক্তিযোদ্ধারাসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন