শ্যামলী পরিবহন থেকে ২৮১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৫ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী বাসট্যান্ড এলাকা থেকে ২৮১ বোতল ফেনসিডিলসহ মনির হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -১০।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ঢাকা (মেট্টো-ব ১৪-৯৮৩৪) তল্লাসী চালিয়ে র্যাব ফেনসিডিল উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা গেছে মনির হোসেন যাত্রী সেজে বাসে ফেনসিডিল সরবরাহ করে আসছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় এসব ফেনসিডিল সরবরাহ করে। আটক মনির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বওে জানায় র্যাব।


