যুগের চিন্তা রিপোর্ট : গতকাল ভোরে জিমখানা বটগাছ তলের আস্তানা থেকে হাত বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে ‘খাইল্লা পাগলা’ নামে পরিচিত আলী আজমকে। তাকে জোড় করে গাড়িতে তুলে ভোলাইলের একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিহ্যাব থেকে যে দলটি এসে আলী আজমকে ধরে নিয়ে যায় সে দলে তার ছেলে তানভীরও ছিল। রিহ্যাবের লোকদের উপর আলী আজম ছোরা নিয়ে চড়াও হতে চাইলে তানভীরই পিতাকে নিরস্ত্র করে। তানভীর আগের থেকেই উক্ত রিহ্যাবে চিকিৎসাধীন ছিল। এবার পিতাপুত্র একত্রিত হলো।
এলাকাবাসিরা জানিয়েছে, খাইল্লা পাগলা নিজেকে লেংটা পাগলার ছেলে এবং শেখ হাসিনার ভাই বলে দাবী করতো। এক মাস আগে সে জিমখানা বটগাছের তলে তার আস্তানা নির্মান করে।
এ আস্তানায় প্রতি সন্ধ্যায় মোমবাতি আগরবাতি জ¦ালানো হতো। গভীর রাত পর্যন্ত এ আস্তানায় মানুষের আনগোনা ছিল। মাদকাসক্তি ও পাগলামির কারণে আলী আজমকে রিহ্যাবে দেয়া হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। ছেলে তানভীরও মাদকাসক্ত হয়ে পড়েছিল।


