বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মাকসুদ আলম (২৮) নামে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার ধামগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাকসুদ আলম ওই এলাকার খোরশেদ আলম মিয়ার ছেলে।


