Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে অবৈধ গ্যাস সংযোগের সময় আটক, ১০ হাজার টাকা জরিমানা 

Icon

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২০ পিএম

বন্দরে অবৈধ গ্যাস সংযোগের সময় আটক, ১০ হাজার টাকা জরিমানা 
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সময় ২  জনকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান ভ্রাম্যাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।


জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছসহ সঙ্গীয় ফোর্স গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার কুশিয়ারা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ উল্লেখিত এলাকায় রাতের আধারে অবৈধ গ্যাস সংযোগ প্রদানকালে ওই এলাকার ছবির আহাম্মদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৩০) ও সেলিম মিয়ার ছেলে সুমন (২৮) কে আটক করে। এ সময় পুলিশ আটকৃতদের কাছ থেকে ১টি কোদাল, ২টি শাবল ও ১০ ফুট পাইপ উদ্ধার করে।


পরে বুধবার সকালে আটককৃতদের বন্দর উপজেলা পরিষদে নিয়ে গেলে ওই সময় উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন