বন্দর (যুগের চিন্তা ২৪) : মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ নবীর হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর থানার ফরাজিকান্দা এলাকা থেকে তাকে মাদকসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক নবীর হাসেন বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর এলাকার সিরাজ প্রধানের ছেলে এবং ওই এলাকার হাজী আমজাদ হোসেন মিয়ার ভাড়াটিয়া।
এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ি এএসআই নাজমুল হুদা বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। আটককৃত মাদক ব্যবসায়িকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


