Logo
Logo
×

নগরের বাইরে

চুনকা’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:২০ পিএম

চুনকা’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
Swapno

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌর পিতা প্রয়াত আলী আহাম্মদ চুনকা'র স্মরণে হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে পশ্চিম দেওভোগ চুনকা চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় প্রয়াত আলী আহাম্মদ চুনকা'র বড় ছেলে মোঃ আলী রেজা রিপন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলী আহাম্মদ চুনকা'র সুযোগ্য কন্যা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। 


এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।          

      
এ ছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ বিভা হাসান, আলী আহাম্মদ চুনকা'র ছোট ছেলে ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনা প্রমুখ।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন