Logo
Logo
×

নগরের বাইরে

দেড় কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৯ পিএম

দেড় কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে দেড় কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোদনাইল নয়াপাড়া ভাঙ্গারীপুল এলাকা থেকে তাদের আটক করে।
    


আটকৃতরা হলো- হবিগঞ্জ জেলার বাহুবল থানা সদরের পুটিজুড়ি এলাকার মুহাম্মদ নুরের ছেলে আ. মান্নান (২৮) ও একই এলাকার নুরু মিয়ার ছেলে শাহিদ (২১)।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গারীপুল এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি কামরুল ফারুক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন