সিদ্ধিরগঞ্জে ড্রিমল্যান্ড ডিলার কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৭ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে ড্রীমল্যান্ড ব্যাটারির ডিলারদের ২০১৯-২০ অর্থবছরের কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন এলাকাস্থ গ্র্যান্ডতাজ পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড্রিমল্যান্ড ব্যাটারির স্বাত্তাধীকারী এম এ রবে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লোকমান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, আবুল বাশার খান, পান্না গ্রুপের সিইও সাজ্জাত হোসেন, এস.এম ফারুক হোসেন, আখতারুজ্জামান প্রমুখ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও টিভি উপস্থাপক সৌরভ ইমামের উপস্থাপনায় ডিলারদের অনুষ্ঠানে গান পরিবেশন করেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পি নুসরাত জাহান নওরীন, নিশা ও রীতা। বাংলােেদশের প্রায় প্রতিটি জেলা থেকে আগত ড্রিমল্যান্ড ব্যাটারির ডিলারদের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।


