Logo
Logo
×

নগরের বাইরে

সদর উপজেলায় হাম রুবেলা ক্যাম্পইন অবহিতকরণ সভা

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৩ পিএম

সদর উপজেলায় হাম রুবেলা ক্যাম্পইন অবহিতকরণ সভা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :‘আয় আয় সোনামণি টিকা নিয়ে যা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলা হাম রুবেলা ক্যাম্পেইন ২০২০ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কার্যালয় সভাকক্ষে স্বাস্থ্য সহকারী ও বিভিন্ন এনজিও কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মো. জাফরুল্লা, মো. ইসমাইল হোসেন প্রমুখ।


অবহিতকরণ সভায় জানানো হয় আগামী ২৯ মার্চ হাম রুবেলা ক্যাম্পেইন ২০২০ এর উদ্বোধন করা হবে। সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৯ মাস থেকে ১০ বছরের নীচের প্রায় ১ লাখ ৮০ হাজার শিশুকে হাম রুবেলার ১ ডোস টিকা দেয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন