Logo
Logo
×

নগরের বাইরে

দ্রুত গতিতে এগিয়ে চলছে বন্দরের ত্রীবেনী ব্রীজের রাস্তার কাজ 

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৯ পিএম

দ্রুত গতিতে এগিয়ে চলছে বন্দরের ত্রীবেনী ব্রীজের রাস্তার কাজ 
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ২১ নং ওয়ার্ডবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশিত ত্রিবেনী ব্রীজ ও রাস্তার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ কাজের তদারকি করছেন স্থানীয় ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বন্দরের সোনাকান্দাস্থ ত্রিবেনী ব্রীজের রাস্তার ঢালাই কাজের কাজ শুরু হয়।


জানা গেছে, প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে সোনাকান্দার ঐতিহ্যবাহী ত্রিবেনী ব্রীজের কাজ। পূর্বের ঠিকাদারের গাফিলতির কারণে সাড়ে ৩ বছর স্থানীয় জনগণ নানা দুর্ভোগের শিকার হন।  এ জন্য স্থানীয় কাউন্সিলর হান্নান সরকার এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছে। 


নাসিক মেয়র সেলিনা হায়াত আইভীর নির্দেশে নগরবাসীর সুবিধার্থে দ্রুত কাজ সম্পন্ন করে কয়েকদিনের মধ্যেই ব্রীজটি উন্মুক্ত করে দেয়া হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। 


এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী ইসলাঈল হোসেন চৌধুরী, উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম সিরাজী, সহকারী প্রকৌশলী শিমুল, হাসানুজ্জামান, বন্দর থানা যুবলীগ নেতা রেজাউল করিম রেজা প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন