Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ইজিবাইকের চাপায় শিশু নিহত

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৩ পিএম

রূপগঞ্জে ইজিবাইকের চাপায় শিশু নিহত
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে ইজিবাইকের চাপায় শুভ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে চনপাড়া পুর্ণবাসন কেন্দ্র এলাকার চনপাড়া-কাঞ্চন সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্ণবাসন কেন্দ্রের হানিফ মিয়ার ছেলে।

 

চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মাহমুদুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক শুভকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ঘটনার পর ইজিবাইক চালক পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই মাহমুদুল ইসলাম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন