Logo
Logo
×

নগরের বাইরে

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা ওলামা দলের সভা 

Icon

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৮ পিএম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা ওলামা দলের সভা 
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রূপগঞ্জের যাত্রামুড়ায় ওলামা দলের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জেলা ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক ও রূপগঞ্জ থানা ওলামা দলের সভাপতি মাওলানা অলিউল্লাহর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সামছুর রহমান খান বেনু। 

 

সামছুর রহমান খান বেনু বলেন, ভাষা আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। সেই সাথে মহান আল্লাহ ওইসব ভাষা শহীদদের যেনো জান্নাতুল ফেরদাউস দান করেন সে প্রার্থনা জানাই। 

 

তিনি আরও বলেন, আজ এদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নেয়া হয়েছে। স্বাধীন দেশে সত্য কথা বলার অধিকার পায় না। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। ভোট চুরি, ভোটডাকাতি করে দেশের উন্নয়ন করা যায় না। জোর করে সরকার গঠন করা যায়। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাই। 

 

উপস্থিত ছিলেন, জেলা ওলামাদলের সহসভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইউনুস, রূপগঞ্জ থানা ওলামা দলের সাধারণ সম্পাদক আবদুল হাই তালুকদার, আড়াইহাজার থানা ওলামা দলের সভাপতি মাওলানা নাসির, তারাব পৌর ওলামা দলের সভাপতি কামাল খান, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলম খান প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন