Logo
Logo
×

নগরের বাইরে

আরো ৩টি অবৈধ ভবন ভেঙ্গে দিল রাজউক, ১২ লাখ টাকা জরিমানা

Icon

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৯ পিএম

আরো ৩টি অবৈধ ভবন ভেঙ্গে দিল রাজউক, ১২ লাখ টাকা জরিমানা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : দেওভোগে দুটি ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দেয়ার পর এবার ফতুল্লা থানার ভূঁইগড় এলাকায় অনুমদোনহীন তিনটি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক পরিচালিত ভ্রাম্যমান আদালত। একই সাথে এর দুইটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।


নারায়ণগঞ্জ রাজউক জোন-৮ এর নির্বাহি ম্যাজিষ্ট্রেট জিয়াসমিন আক্তারের নের্তৃত্বে সোমবার সকাল দশটায় ভূঁইগড় কাজিবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।


এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থাটির অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। দুপুর একটা পর্যন্ত চলে ভ্রাম্যমাণ আদালতের এই উচ্ছেদ অভিযান।


নারায়ণগঞ্জ রাজউক জোন ৮ এর অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান জানান, রাজউকের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে ভবন নির্মান ও ব্যবসা প্রতিষ্ঠন পরিচালনার অভিযোগে নজরুল ইসলামের মালিকানাধীন ইবনে সিনা ফুড এন্ড কেমিক্যাল কারখানাকে ১০ লাখ টাকা এবং হাজী আবদুল মান্নানের মালিকানাধীন নওগাঁ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।


এর পাশাপাশি এই দুই প্রতিষ্ঠানের অবৈধ ভবন ভেঙ্গে দেয়াসহ একই অভিযোগে অলিউল্লাহর মালিকানাধীন নির্মানাধীন একটি সাততলা ভবন ভেঙ্গে দেয় ভ্রাম্যমান আদালত। তবে সাততলা ভবনটির মালিককে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করতে ১ মাসের সময় বেঁধে দেয়া হয়েছে। 


রাজউকের এই কর্মকর্তা আরো জানান, অবৈধ ভবনের তালিকা অনুযায়ী তাদের উচ্ছেদ করতে প্রতি মাসেই ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হবে। অনুমোদনহীন কোন অবৈধ ভবন বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।


উল্লেখ, রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারটার দিকে শহরের দেওভোগ এলএন রোড এলাকায় অভিযান চালিয়ে নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ করায় ভবনগুলোর অবৈধ অংশ ভেঙ্গে দেয়া হয়। এবং ভ্রাম্যমান আদালতে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।  

 

এর মধ্যে প্রয়াত পরিবহন নেতা আমিনুল সেক্রেটারির ছেলে রুবেলকে ৭ লাখ টাকা জরিমানাসহ ভবনের নিচতলা ভেঙে দেয়া হয়েছে। একই সঙ্গে অজিত সাহার মালিকানাধীন অপর একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে একই অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা এবং বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন