ফতুল্লা মডেল থানায় মালিক ও চালকদের সাথে মতবিনিময় সভা
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৮ পিএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানার উদ্যোগে ইজি বাইক ও সিএনজি মালিক এবং চালকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় থানার সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো.মেহেদী ইমরান সিদ্দিকী। উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. তারিকুল আলম জুয়েল, পুলিশ পরিদর্শক (আইসিপি) মো. আজগর হোসেন প্রমুখ।
সভায় ইজি বাইক, সিএনজি মালিক ও ড্রাইভারগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি সেসকল সমস্যা সমাধানের জন্য অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং তাদের প্রতি প্রয়োজনিয় দিক-নির্দেশনা প্রদান করেন।


